করোনাকে হারিয়ে বাড়ি ফিরেই যে কাজগুলি করতে হবে
দি নিউজ লায়ন; করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব। এই মত অবস্থায় চিকিৎসকরা জানাচ্ছেন একজন ব্যক্তি করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেই তাকে অতি শীঘ্রই নিজের টুথব্রাশটি ফেলে দেওয়া উচিত। এর ফলে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়া থেকে তাকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি একই ওয়াশরুম ব্যবহার করা পরিবারের বাকি সদস্যদের কেও সুরক্ষা দেবে।
করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের টুথব্রাশ, মাউথ ফ্রেশনার জাতীয় অন্যান্য দৈনন্দিন ব্যাবহার করা সামগ্রী অবিলম্বে বদলানোর এই পরামর্শের পিছনের কারণ জানতে, আপনাকে আগে বুঝতে হবে করোনা কীভাবে ছড়িয়ে পড়ে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আগেই জানিয়েছে, এই প্রাণঘাতী ভাইরাসটি কাশি, হাঁচি, চিৎকার, কথা বলা, হাঁসির সময় মুখ থেকে নির্গত ক্ষুদ্র ফোঁটা গুলির মাধ্যমে প্রাথমিকভাবে ছড়িয়ে পড়ে। তাই মানুষদের প্রয়োজন সেই দূষিত হাতগুলি সংক্রমণ মুক্ত না করে নাক বা মুখ স্পর্শ না করা।
এছাড়াও এই ভাইরাস বায়ুবাহিত।এমন পরিস্থিতিতে একজন করোনা আক্রান্ত ব্যক্তির টুথব্রাশ বা মাউথ ফ্রেশনার থেকে ব্যাপকভাবে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। যার ফলে কোনও ব্যক্তি পুনরায় আক্রান্ত হওয়ার পাশাপাশি, বাকিরাও তা থেকে সংক্রমিত হতে পারে। এমনকি করোনা আক্রান্ত ব্যক্তিদের সব জিনিসই ওয়াশরুমের বাকিদের জিনিসগুলোর থেকে আলাদা রাখা উচিত বলেও চিকিৎসকরা অভিমত।

Post a Comment